মাদরাসাতুল হাসানাহ প্রচলিত গতানুগতিক ধারার বাইরে গিয়ে দ্বীনি ও আধুনিক শিক্ষার এক অপূর্ব মেলবন্ধন তৈরি করেছে। আমাদের শিক্ষার্থীরা যেমন কুরআন ও হাদীসের গভীরে অবগাহন করে, তেমনি বিজ্ঞান, গণিত ও বিশ্বমানের যোগাযোগ ভাষা হিসেবে আরবী ও ইংরেজিতে পারদর্শী হয়ে ওঠে।
জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী প্রণীত পাঠ্যপুস্তকের মাধ্যমে শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান, বাংলা সাহিত্য, গণিত, বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের বুনিয়াদ সুদৃঢ় করা হয়।
সৌদি আরবের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়সমূহের আরবী ভাষা সিলেবাস অনুসরণ করে সরাসরি আরবী কথোপকথন ও লেখার দক্ষতা তৈরি করা হয়।
Oxford, Cambridge, Longman ও McGraw Hill প্রকাশিত ইংরেজি বইয়ের সাহায্যে CEFR (Common European Framework of Reference for Languages) এবং IELTS এর Skill-Based পদ্ধতি অনুসরণ করে ইংরেজি শোনা, বলা, পড়া ও লেখার সার্বিক চর্চা নিশ্চিত করা হয়।
কুরআনুল কারীম হিফজের পাশাপাশি তাজবীদ ও হুসনে সওত (সুন্দর সুর) প্রশিক্ষণ দেওয়া হয়। নিয়মিত মাসিক ও বার্ষিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি মূল্যায়ন করা হয়।
আরবী ও বাংলা হস্তলিপি ও ক্যালিগ্রাফি প্রশিক্ষণ, হামদ-নাত ও কিরাত প্রতিযোগিতা, বিতর্ক ও উপস্থিত বক্তৃতা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।